প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১৮:৫৯আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৮:৫৯

মৌলভীবাজারে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুই জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছেন।

রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজনগর উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের নাম জাকির হোসেন (৪০)। তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো খ- ১২-০৭৭৯) সঙ্গে মৌলভীবাজার থেকে আসা কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিকআপের (গাজীপুর মেট্রো ঠ-১১-০০৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কার চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। পিকআপ ভ্যান চালক আব্দুল আহাদ (৪৫) এবং আরোহী নারী আব্দুন নাহার (৭৫) আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।

মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের