বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-ছেলের

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ১৬:১৪আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:১৪

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নতুনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নতুনপাড়া এলাকার বাসিন্দা ঝুমা সরকার (৪০) ও তার দুই বছর বয়সী ছেলে দ্বীপ সরকার। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে পূজা সরকার। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে ছেলেকে গোসল করাচ্ছিলেন ঝুমা সরকার। এ সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে তার মাথায় এসে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। তাদের রক্ষায় এগিয়ে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হন পূজা সরকার। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, মৃত্যুর সময় মায়ের বুকেই ছিল শিশুটি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের