সুনামগঞ্জে ফের বাঁধ ভেঙে তলিয়ে গেলো হাওরের ফসল

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ২০:৩৬ আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০:৫৮

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নে রাঙামাটিয়া হাওরে স্থানীয়দের দেওয়া বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় ৫০ একর জমির ফসল। বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাংগুয়ার হাওরের রাঙামাটিয়া উপ-বাঁধটি প্রবল পানির চাপে ভেঙে এই ক্ষয়ক্ষতি হয়।

বাঁধ ভাঙার ফলে ইউনিয়নের বাংগালভিটা, মাঝেরছড়া, রূপনগর, ইচামারি, ইন্দ্রপুর গ্রামের কয়েকশ কৃষকের ফসলি জমিতে পানি ঢুকে তলিয়ে যায় কাঁচা ধান। এদিকে, শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রামের সেতুর নিচ দিয়ে প্রবল বেগে পুটিয়া নদীর ঢলের পানি দেখার হাওরে প্রবেশ করছে। স্থানীয়রা বস্তা দিয়ে সেতুর মুখ বন্ধ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে পানি প্রবেশ বন্ধ করেন। উজানের ঢলে অনেক হাওরের বাঁধে ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা।

সুনামগঞ্জে ফের বাঁধ ভেঙে তলিয়ে গেলো হাওরের ফসল

আরও পড়ুন: বাঁধ ভেঙে ডুবছে কৃষকের স্বপ্ন

বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুর নবী তালুকদার বলেন, ‘রাঙামাটিয়া হাওরে প্রায় ৫০ একর জমির ধান তলিয়ে গেছে। এতে শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘রাঙামাটিয়া হাওরে ১০০ একর জমি রয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় ৩০/৪০ একর জমির ফসল পানিতে ডুবে গেছে। এদিকে, নদনদীর পানি বাড়ায় কৃষকরা ফসল হারানোর ভয়ে আতঙ্কে রয়েছেন। আজ পর্যন্ত জেলার হাওরে এক লাখ ৬৫ হাজার ২৩৯ হেক্টর জমির মধ্যে ৮২ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক