বাকিতে মাল বিক্রি না করায় দোকানিকে কুপিয়ে জখম

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২২, ০৭:১৪আপডেট : ১৫ মে ২০২২, ০৭:১৪

সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে মাল বিক্রি না করায় প্রতিপক্ষের লোকজন ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে শাহজালাল নামের এক মুদি দোকানিকে। শনিবার (১৪ মে) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত মুদি দোকানদারকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, নিশ্চিন্তপুর গ্রামের আকবর আলীর সঙ্গে মুদি দোকানদার শাহজালালের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে আকবর আলী শাহজালালের দোকানে বাকিতে মাল কিনতে যায়। এ সময় শাহজালাল বাকিতে মাল বিক্রি করবেন না বলে জানালে আকবর আলী ও তার লোকজন শাহজালাল ও তার পরিবারের সদস্যদের ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

তাহিরপুর থানার এসআই সোহেল রানা বলেন, ‌‌‘শাহজালাল ও আকবর আলী পরস্পরের আত্মীয়। তাদের মধ্যে অনেক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে বাকিতে মাল বিক্রি না করায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় মামলা বা অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী