কীভাবে নাট্য কর্মশালায় অতিথি মুরাদ, জানতে কাজ শুরু করেছে কমিটি

সিলেট প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৬:৩২আপডেট : ০১ জুন ২০২২, ১৬:৪৭

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট মুরাদ খানের নাট্য প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের বিষয়ে জানতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিকের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি তদন্ত কাজে মঙ্গলবার (৩১ মে) সকালে সিলেট সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তারা নাট্য প্রশিক্ষণের আয়োজকসহ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা অসিত বরণ গুপ্ত, কর্মশালার  সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে, প্রশিক্ষকসহ কয়েকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তদন্ত কমিটি তিন দিনের প্রশিক্ষণের ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করে।

তদন্ত দলের অপর দুই সদস্য হলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব আ স ম হাসান আল আমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত এ সময় উপস্থিত ছিলেন। 

শিল্পকলা একাডেমির কর্মশালায় বিতর্কিত মুরাদ খান: কালচারাল কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

বুধবার (১ জুন) তদন্ত কমিটির কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন আহবায়ক সুব্রত ভৌমিক। তিনি বলেন, তদন্তের জন্য আমরা তিন সদস্যের টিম কাজ শুরু করেছি। তদন্ত কাজ শেষ হওয়ার পর আমরা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবো। এর বাইরে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে প্রশিক্ষণ আয়োজনকারী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়ক অনিরুদ্ধ ধর শান্তনু বলেন, আমরা মুরাদ খানকে চিনতাম না। যদি চিনতাম তাহলে তাকে ওই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিতাম। ফেসবুকে কর্মশালার ব্যাপক প্রচারণা দেখে মুরাদ খান সমাপনী অনুষ্ঠানে এসেছিলেন। তিনি নিজেকে ঢাকার আরণ্যক নাট্যদলসহ দেশে ও বিদেশে নাটকের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এই সুবাদে তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে সিলেট শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা অসিত বরণের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

অভিযোগ রয়েছে, মুরাদ খান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি বিতর্কিত প্রতিবেদনের সঙ্গে জড়িত। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে জড়িয়ে করা সেই প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন তিনি। গত রবিবার (২২ মে) সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেন জেলা কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। ওই ছবিতে সমাপনী অনুষ্ঠানে মুরাদ খানকে মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়। এমনকি অনুষ্ঠান শেষ হওয়ার অংশগ্রহণকারীসহ অতিথিদের সঙ্গে ছবি তুলেন মুরাদ খান। সেই ছবিটিও নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা অসিত বরণ। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব আছাদুজ্জামান এর সই করা চিঠিতে কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তকে কারণ দর্শাতে বলা হয়। 

/টিটি/
সম্পর্কিত
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী