সিলেটে ভারী বৃষ্টিপাতে আবারও বন্যার শঙ্কা

সিলেট প্রতিনিধি
০৩ জুন ২০২২, ২০:০৩আপডেট : ০৩ জুন ২০২২, ২০:০৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েকবার বৃষ্টি হয়েছে। এতে পাহাড়ি ঢলের সঙ্গে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সিলেট আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৬৬ দশমিক ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এখনও।

সিলেট আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‌‘সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আরও দুই থেকে তিন দিন স্থায়ী হবে বৃষ্টিপাত। এরপরই বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত হবে। তারপর স্বাভাবিক হবে।’

স্থানীয় সূত্র জানায়, সিলেট নগর ও বিভিন্ন উপজেলার বাসিন্দারা গত মাসে ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি। নতুন করে আবারও বন্যা দেখা দিলে কঠিন অবস্থায় পড়তে হবে তাদের। এ নিয়ে শঙ্কিত স্থানীয়রা।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘ভারতের মেঘালয় ও আসামে আগামী ১২ থেকে ১৪ জুনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এজন্য নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। তখন বন্যা দেখা দিতে পারে। তবে সবচেয়ে চিন্তার কারণ পাহাড়ি ঢল। পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয়। গত মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত নদ-নদীর বাঁধগুলোর সংস্কার শুরু হয়েছে। বন্যা শুরু হলে কাজ বিঘ্নিত হবে।’

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম