সিলেটের ৩৫৮ কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২১ হাজার মানুষ 

তুহিনুল হক তুহিন, সিলেট
১৯ জুন ২০২২, ১৭:৪৩আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:৪৪

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীসহ ১৩টি উপজেলা। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এসব অসহায় মানুষকে উদ্ধার ও তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। এছাড়া বন্যার্তদের মধ্যে কিছু মানুষ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খোলা ৩৫৮টি আশ্রয়কেন্দ্রে জায়গা পেয়েছেন। জেলা প্রশাসনের তথ্যমতে এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে নারী, পুরুষ ও শিশুসহ ২১ হাজার ৫২২ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া এসব আশ্রয়কেন্দ্রগুলোতে পৃথক ব্যবস্থায় ২১ হাজার ১০২টি গবাদি পশুও রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়,  বন্যার শুরু থেকে রবিবার (১৯ জুন) পর্যন্ত সিলেটের ১৩ উপজেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনা ও নৌবাহিনী, বিজিবি, ফয়ার সার্ভিস, পুলিশ ও সিসিকসহ বিভিন্ন দফতর কাজ করে। এছাড়া বন্যা কবলিত এলাকায় ১৪০টি মেডিক্যাল টিমও কাজ করে যাচ্ছে। বন্যা কবলিতদের মধ্যে খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

 এছাড়া বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে বন্যার্তদের মধ্যে সুপেয় পানি সরবরাহের কাজ চলছে। 

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩টি উপজেলায় ৬১২ মেট্রিক টন চাল, ৪২ লাখ টাকা ও শুকনো খাবার সাত হাজার ৯০০ বস্তা বিতরণ করা হয়। এসবের পাশাপাশি বন্যার্তদের মধ্য মুড়ি, চিড়া, গুড়, মোমবাতি, মেস ও ওয়ারস্যালাইনও বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান। সবার সম্মিলিত প্রচেষ্টায় বন্যার্তদের জন্য জরুরি ভিত্তিতে কাজ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।  

 তিনি আরও বলেন, সিলেটের ১৩ উপজেলায় ৩৫৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ ২১ হাজার ৫২২ জন। এছাড়া কেন্দ্রগুলোতে পৃথক ব্যবস্থায় ২১ হাজার ১০২টি গবাদি পশু রাখা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের