হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর লাশ উদ্ধার 

মৌলভীবাজার প্রতিনিধি 
০৩ জুলাই ২০২২, ২১:০৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:৫৪

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর আব্দুল আজিজ কায়েছের (৫০) লাশ উদ্ধার হয়েছে। রবিবার (৩ জুলাই) সকাল ৯টায় উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তার কোনও সন্ধান পাননি। আব্দুল আজিজ কায়েছ গাজীটেকা গ্রামের মৃত বলাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৭টায় আব্দুল আজিজ কায়েছ ও তার বড় ভাই আব্দুর রউফ নৌকা দিয়ে মাছ ধরতে উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দে যান। এ সময় হঠাৎ নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে আব্দুর রউফ সাঁতরে পাড়ে উঠতে পারলেও আব্দুল আজিজ বন্যার পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তার কোনও সন্ধান পাননি। খবর পেয়ে রাত ৮টায় দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। তবে রাত অনেক হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেনি।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, রাত অনেক হওয়ায় উদ্ধার অভিযান চালাতে পারিনি। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়েও পারেননি। সকালে সিলেট থেকে আমাদের প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর জন্য আসে। তার আগেই সকাল ৯টায় মরদেহ ভেসে ওঠায় ডুবুরি দল ফিরে গেছে।

বড়লেখা থানার উপপরিদর্শক মো. আতাউর রহমান বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী