হাওরে নৌকাডুবিতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ০০:০৮আপডেট : ১৪ জুলাই ২০২২, ০০:০৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে মাছ ধরার সময়  ঝড়োবাতাসে নৌকাডুবিতে মুফতি বদরুল আলম (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। তিনি পাটলি মাদ্রাসার শিক্ষক ছিলেন।  নিহতের চাচাতো ভাই তাজউদ্দিন বলেন,  বুধবার (১৩ জুলাই) রাতে মুফতি বদরুল আলম ও তার চাচাতো মুফতি রশিদ আহমদ জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের চানপুরচক গ্রামের বিলেরচক হাওরে মাছ ধরতে যান। 

রাত সাড়ে ৮ টার দিকে প্রচণ্ড ঝড়বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় প্রাণ হারান মুফতি বদরুল আলম। তবে রশিদ আহমদ সাঁতার কেটে তীরে ওঠতে পেরেছেন। 

পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও স্বজনরা রাতে হাওর থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।  

/টিটি/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি