মুরগির ওজন নিয়ে ঝগড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ২১:১৩ আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:১৩

সুনামগঞ্জের মধ্যনগরে মুরগির ওজন নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) রাতে উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের বাংগালভিটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম রুজালি সাংমা (৪৫)। আটক স্বামীর নাম আবেল সাংমা (৫০)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবেল সাংমা শনিবার রাতে স্থানীয় বাজার থেকে একটি মুরগি কিনে বাড়ি নিয়ে যান। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে মুরগির ওজন নিয়ে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছালে স্ত্রীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন স্বামী। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি মধ্যনগর থানা পুলিশকে জানালে রাতেই আবেল সাংমাকে আটক করে পুলিশ।

মধ্যনগর থানার ওসি জাহিদুল হক নাজমুল বলেন, ‘গভীর রাতে খবর পেয়ে বৈরী আবহাওয়ায় ঘটনাস্থলে ফোর্স নিয়ে যাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাদের মধ্যে মুরগী নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। স্বামীকে আটক করতে সক্ষম হয়েছি। স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক