সিলেটে পাওনা টাকার বিরোধে খুন হন প্রবাসীর স্ত্রী: র‌্যাব

সিলেট প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ২২:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২২:৫২

সিলেটের শাহপরান বালুচর এলাকায় প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় মাজেদা খাতুন মুন্নী (২৯) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। র‌্যাবের দাবি গ্রেফতার মুন্নী হত্যাকাণ্ড ঘটিয়েছে। গােয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্নী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সারংপুর গ্রামের আব্দুল গনির মেয়ে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে র‍্যাব-৯ এর এএসপি আহসান-আল-আলিম (গণমাধ্যম) এসব তথ্য জানান। তিনি বলেন, মুন্নী প্রবাসীর স্ত্রীর বাসায় সাবলেট থাকতো।  তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল।  এ ঘটনায় মুন্নী ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটায়।  

ঘরে ২ দিন পড়ে ছিল নারীর লাশ, পাশে ছিল আড়াই বছরের সন্তান 

তিনি আরও জানান, ঘটনার দিন (২০ আগস্ট) রাত ১০টার দিকে প্রবাসীর স্ত্রী ও মুন্নীর মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। পরে ২১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে মসলা পেষার শিল  দিয়ে প্রবাসীর স্ত্রীর মাথায় আঘাত করে মুন্নী। এতে তার মৃত্যু হয়। পরে ভােরে বাসার দরজায় তালা দিয়ে নিজের মালামাল ও প্রবাসীর স্ত্রীর মােবাইল ফোন নিয়ে বানিয়াচংয়ে নিজ বাড়িতে চলে যায় সে। পরে ২৩ আগস্ট (মঙ্গলবার) রাতে বালুচর এলাকার পাঁচ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটের শাহপরাণ থানায় গত ২৪ আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা সূত্র ধরে রহস্য উদঘাটনে র‍্যাব-৯ ও গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে হত্যকাণ্ডে মুন্নীর জড়িত থাকার প্রমাণ মেলে। 

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম