ঝুমন দাশকে আবারও গ্রেফতারের নিন্দা উদীচীর, মুক্তি দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৬ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৬

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশকে আবারও গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (০২ সেপ্টেম্বর) উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‘দীর্ঘদিন কারাভোগের পর গণদাবির মুখে জামিনে মুক্ত হলেও ঝুমন দাশের সুনামগঞ্জের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। তার চলাফেরাও নানাভাবে নিয়ন্ত্রিত ছিল। তারপরও ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ৩০ আগস্ট রাতে ঝুমন দাশকে আবারও থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। প্রায় ১২-১৩ ঘণ্টা আটকে রাখার পর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়। কারণ সিরাজগঞ্জের একটি মন্দিরের গেটে মসজিদের দানবাক্স ঝোলানোর নিন্দা জানিয়েছিলেন ঝুমন দাশ। মন্দিরের গেটে মসজিদের দানবাক্স লাগানোর মতো সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো এ কাজের সমালোচনা যে করলেন তাকেই গ্রেফতার করলো পুলিশ। এটি অত্যন্ত আশ্চর্যজনক এবং নিন্দনীয় কাজ বলে মনে করছে উদীচী।’

আরও পড়ুন: আবারও গ্রেফতার ঝুমন দাশ

বিবৃতিতে অধ্যাপক বদিউর রহমান এবং অমিত রঞ্জন দে অবিলম্বে ঝুমন দাশকে মুক্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে সিরাজগঞ্জে মন্দিরের গেটে মসজিদের দানবাক্স লাগানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে উদীচী। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনসহ মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে এমন সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিলের দাবিও জানানো হয়।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক