সমঝোতার কথা বলে অফিসে নিয়ে ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যান-মেম্বার গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৯

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও মেম্বার দেবব্রত দাস ওরফে মাতবরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চেয়ারম্যান ও মেম্বার ধর্ষণ মামলার আসামি ছিলেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ডিবি পুলিশের সহায়তায় শাল্লা থানা পুলিশ তাদের জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহাড়া গ্রামের মলয় দাসের সঙ্গে ওই কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে মলয় অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নিলে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ওই কিশোরী মলয়ের বাড়িতে যায়। মলয়ের অভিভাবকেরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুকে জানান। খবর পেয়ে মলয়ের বাড়িতে যান চেয়ারম্যান বিশ্বজিৎ। তিনি বিষয়টি সমঝোতা করে দেওয়ার কথা বলে কিশোরীকে রাতেই তাঁর অফিসে নিয়ে আসেন। পরে চেয়ারম্যান ও মেম্বার দেবব্রত দাস মিলে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ জানায় কিশোরীর পরিবার। 

সকাল ৮টায় ওই কিশোরী ছাড়া পেয়ে শাল্লা থানায় যায়। ১৬ সেপ্টেম্বর শাল্লা থানায় নির্যাতিত কিশোরী লিখিত অভিযোগ দায়ের করে। 

এ বিষয়ে সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডিবি পুলিশের সহায়তায় শাল্লা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তারা ধর্ষণ মামলার আসামি ।

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের