যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১২:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১২:৪০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গাছে ধাক্কা দিয়ে যাত্রীবাস খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম টিপু মিয়া। তিনি দিরাই উপজেলার আলীরগর গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সর্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে যাত্রী নিয়ে একটি বাস দিরাইগামীর দিকে যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী টিপু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন। আহত ১০ যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

শান্তিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ জিসান রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি