সিলেট-জেদ্দা রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে আজ

সিলেট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১০:১৬আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১০:১৬

অবশেষে সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার এ রুটে একটি করে ফ্লাইট চলবে।

সোমবার (২৪ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দায় গিয়ে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।

এছাড়া ওইদিন সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকাল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। 

অপরদিকে ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সিলেট থেকে জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হওয়া আমাদের জন্য আনন্দের খবর। এতে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সেই সাথে পর্যটকদের জন্যও এটা একটি সুখবর।’

/ইউএস/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের