হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, জিকে গউছসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ২৩:৪৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২৩:৪৮

সিলেটে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর শহরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা শুরুর কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ ৫০ জন আহত হন। 

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ বলেন, ‘আমাদের শাস্তিপূর্ণ প্রস্তুতি সভায় হঠাৎ পুলিশ হামলা চালিয়েছে। পুলিশের রাবার বুলেটের আঘাতে আমিসহ আমাদের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’ 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, ‘সভাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ১০ জন সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।’

/এএম/ 
সম্পর্কিত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা