বিয়ে মেনে না নেওয়ায় প্রাণ দিলেন নবদম্পতি

হবিগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৩:৪২ আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৪:২২

হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রেমের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় বিষপানে এক নবদম্পতি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২০ নভেম্বর) রাতে উপজেলা সদর ইউনিয়নের টাউনশিপ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতরা হলেন—কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয় (৩০) এবং লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৮)।

লাখাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান জানান, মোবাইল ফোনে পরিচয়ের পর হৃদয় ও তানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৩ দিন আগে তারা হবিগঞ্জ আদালতে বিয়ে করেন। বিয়ের পর বাড়িতে তোলার জন্য হৃদয়কে চাপ দেন তানিয়া। কিন্তু হৃদয় রাজি ছিলেননা। প্রেমের বিয়ে বাড়িতে মেনে নেবেন না বলে তানিয়াকে জানান। বাড়িতে তার আরও একজন স্ত্রী এবং সন্তান রয়েছে বলেও তাকে জানান হৃদয়। রবিবার হৃদয় বাড়িতে যেতে চাইলে তানিয়াও তাকে নিয়ে যেতে বলেন। হৃদয় রাজি না হওয়ায় ঘরে রাখা বিষ পান করেন তানিয়া। এ সময় ক্ষোভে হৃদয়ও বিষপান করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া জানান, রাতে তারা বিষপান করলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। 

তিনি আরও জানান, উভয় পরিবারের লোকজনই থানায় এসেছে। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চাচ্ছেন। কিন্তু আমরা ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) হবে।

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা