সিলেটের স্বায়ত্তশাসন চায় ‘সিলটি পাঞ্চায়িত’, দেবে ১৯ আসনে প্রার্থী

সিলেট প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ২০:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২০:৫৯

যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’। প্রাথমিকভাবে সিলেট বিভাগের মধ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে। আগামী নির্বাচনে বিভাগের ১৯টি আসনেই নিজস্ব প্রার্থী দিতে চায় নবগঠিত রাজনৈতিক এই সংগঠন। সোমবার (২১ নভেম্বর) বিকালে সিলেট মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ‘সিলটি পাঞ্চায়িত’র আত্মপ্রকাশ ঘটে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে স্বায়ত্তশাসন দাবি করে নতুন এই দলটি। লিখিত বক্তব্য পাঠ করেন দলের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘ঐতিহাসিক গণভোটের মাধ্যমে সিলেট বিভাগের মানুষ ভারত ছেড়ে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে যোগদানের পক্ষে রায় দেন। এর ফলে আমরা আজকের বাংলাদেশে আছি। সিলেটবাসী মুক্তিযুদ্ধেও বিশেষ অবদান রেখেছেন। তারা প্রবাসে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড তৈরি করেন। দেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় এই সিলেটের মানুষ আনেন। কিন্তু এই সিলেট অবহেলিত। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও সিলেট বিভাগের জন্য তা ব্যয় করা হয়নি। সুষম উন্নয়ন থেকেও বঞ্চিত সিলেট বিভাগ।’

লিখিত বক্তব্যে সিলটি পাঞ্চায়িতের সভাপতি আরও বলেন, ‘সিলেট একমাত্র বিভাগ, এখানের মানুষের নিজস্ব ভাষা ও পৃথক অক্ষর রয়েছে। যা অন্য বিভাগের জনগোষ্ঠীর নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিলেটবাসীর মুখের ‘সিলেটি নাগরি ভাষা’ আজ অবহেলিত। আমাদের নাগরি অক্ষরের চর্চা হয় না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নাগরি ভাষার অক্ষরে শিক্ষা দেওয়া হোক।’

নাসির উদ্দিন প্রতি বছরের বন্যা থেকে সিলেট বিভাগকে রক্ষা করতে নদী খননসহ যাবতীয় মাস্টারপ্ল্যান প্রণয়নে সরকারে প্রতি আহ্বান জানান। এছাড়া সিলেট বিভাগ থেকে সরিয়ে নেওয়া হাইকোর্টের বেঞ্চ পুনর্বহালেরও জোর দাবি জানান তিনি। সিলেটে ‘হাওর উন্নয়ন বোর্ড’ স্থাপন এবং এ সব দাবির সফল বাস্তবায়নে সিলেট বিভাগকে স্বায়ত্তশাসন দেওয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘সিলটি পাঞ্চায়িত’ নামক নতুন এই দলের সভাপতি ও বৃহত্তর সিলেট ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থী দেবো। আমরা বিশ্বাস করি সিলেটবাসী আমাদের সঙ্গে থেকে পুরো বিভাগের উন্নয়নে অবদান রাখার সুযোগ দেবেন। তবে সংগঠনটি এখনও অনিবন্ধিত জানিয়ে তিনি বলেন- নিবন্ধন প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।  

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ ফাইনাল টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার ভরসা কারা?
বিশ্বকাপ ফাইনাল টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার ভরসা কারা?
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
পাঁচ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস
পাঁচ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা