সুনামগঞ্জে চলছে বাস ধর্মঘট, ভোগান্তি

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৩:৩৯

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে জেলা শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কার্যত অচল হয়েছে পড়েছে পুরো জেলার যোগাযোগ ব্যবস্থা।

কর্মবিরতির ফলে সুনামগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, গাজীপুর, সিলেট, ছাতক, জগন্নাথপুর ও দিরাইসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি মেনে নিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে, নয়তো কর্মবিরতি চলবে।’’

এদিকে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশায় জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম