পুলিশ ক্যাম্পের পাশে নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন

সিলেট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ২০:৫২আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:৫২

সিলেটের গোয়াইনঘাটে পুলিশ ক্যাম্প লাগোয়া একটি টিলার ওপর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিবস্ত্র অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের মুজিবনগর এলাকার টিলার থেকে লাশটি উদ্ধার করে। ওই টিলার প্রায় ৫০০ মিটার দূরে গোয়াইনঘাট থানার জাফলং পুলিশ ক্যাম্প। নিহত নারীর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপির মুজিবনগর এলাকার চেয়ারম্যান টিলার ওপর স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখেন। লাশ দেখে স্থানীয়রাই পুলিশকে খবর দিলে  ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার তৎপরতা চালায়। নিহত নারী বেশ কিছুদিন ধরে জাফলং এলাকায় ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ইট কিংবা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ওই নারী বিবস্ত্র অবস্থায় থাকায় তার সঙ্গে কোনও ঘটনা ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের জন্য সোমবার বেলা ৩টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দুটি দল উপস্থিত হয়ে কাজ করছেন। তারা নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে নাম-পরিচয় জানার চেষ্টা করছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রাতে ওই নারীর মৃত্যু হতে পারে। শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের