কাজ না করেই মেরে দিয়েছেন টাকা, প্রকল্প কর্মকর্তা কারাগারে 

হবিগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ২১:২১ আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২১:২১

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের চার লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে উপজেলার সাবেক ও হবিগঞ্জ সদর উপজেলার বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় বামৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুনসহ মোট চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের সাবেক মেম্বার মো. ইকবাল দুর্নীতি দমন কমিশনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে তিনটি প্রকল্পে কোনও কাজ না করেই প্রকল্পের চার লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। অনুসন্ধান শেষে ২০২১ সালের ৩০ নভেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক শোয়েব হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে দুদকের উপ-পরিচালক এরশাদ মিয়া ২০২২ সালের ১৭ নভেম্বর পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের প্রসিকিউটর হাবিবুর রহমান। তিনি বলেন, মামলার ২নং আসামি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বৃহস্পতিবার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। অপর ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়েছে।

আসামিপক্ষে আইনজীবী হিসেবে আছেন সাবেক সরকারি কৌঁসুলি আকবর হোসেন জিতু, চৌধুরী আশরাফুল বারী নোমান ও ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।

/এফআর/
সম্পর্কিত
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা