ছাত্রদল নেতার মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ২১:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২১:৩০

নাশকতার অভিযোগে করা মামলায় কারাবন্দি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ।

মঙ্গলবার থেকে বিভাগজুড়ে এ ধর্মঘট চলবে। রাজন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট মোড় থেকে ২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দি। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় সব ধরনের বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম