রাতের আঁধারে সোনালী ব্যাংকের শাখা থেকে চোর আটক

শাবিপ্রবি প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত সোনালী ব্যাংকে চুরি করতে আসা জালাল আহমদ নামের এক যুবক আটক হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী। 

তিনি বলেন, রাতে চুরি করতে আসা এক যুবককে ব্যাংকের ভেতরে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ব্যাংকে দায়িত্বরত আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে হঠাৎ জোরে আওয়াজ আসে আমাদের কানে। আমরা দুজন আনসার সদস্য ব্যাংকের ভিতরে ছিলাম। দ্রুত ওইদিকে যাই। তখন শৌচাগারে ঢুকতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। পরে ওই চোরকে আটক করি।

চোরের স্বীকারোক্তি অনুযায়ী আনসার সদস্যরা জানান, তার সঙ্গে আরও দুই-তিন জন ছিল। তবে তারা পালিয়ে গেছে। 

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। 

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী