সিলেটের ১২ তলা ভবনের শপিং সেন্টারে আগুন

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৮

সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বহুতল বিপণী বিতান ‘আল হামরা শপিং সিটিতে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শপিং সিটির আন্ডারগ্রাউন্ডের পেছনে বিদ্যুতের সাব স্টেশনে আগুন লাগে।

সিলেট ফায়ার সার্ভিসের তালতলা সদর ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও ১২ তলা বিশিষ্ট এই মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

সিলেট ফায়ার সার্ভিসের তালতলা সদর ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, পেছনের গেটের পাশে আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের সাব স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দোকানের ব্যবসায়ীরা মার্কেটের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সময়ে তারা ফায়ার সার্ভিসে জানালে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পেছনের গেট খুলে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভয়াবহ আগুনের হাত থেকে বহুতল এই মার্কেটটি রক্ষা পেয়েছে।

আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন বলেন, মার্কেটের আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের সাব স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। মার্কেটের শত শত ব্যবসায়ী চরম উৎকণ্ঠায় ছিলেন। তবে মহান আল্লাহ আমাদের রক্ষা করেছেন। 

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান