তারিখ পাল্টেছে বিএনপির সিলেট সম্মেলনের

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭

সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ার পাশাপাশি বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতি নিশ্চিত করার জন্য আগামী শুক্রবার (১০ মার্চ) এ সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করেছে। এর আগে সংগঠনটির ঘোষণা অনুযায়ী ৪ মার্চ এ সম্মেলন হওয়ার কথা ছিল। এদিকে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম ফয়েজ বলেন, সম্মেলনকে কেন্দ্র করে সিলেটে উৎসবের আমেজ বইছে। কয়েকটি ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না হওয়া এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করার জন্য ৪ তারিখের পরিবর্তে ১০ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত থাকবেন।

জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। এরই মধ্যে সভাপতি পদে পাঁচ জন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জন মনোনয়ন ফরম নিয়েছেন। সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়ন কিনেছেন।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন কিনেছেন দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ সাফেক মাহবুব, রেজাউল করিম নাচন, আখতার রশীদ চৌধুরী, মোস্তফা কামাল ফরহাদ ও আব্দুল্লাহ শফী সাহেদ। এর আগে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর সিলেট মহানগর বিএনপির ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবদুল কাইয়ুম জালালী পংকী আহ্বায়ক এবং মিফতাহ্ সিদ্দিকী সদস্যসচিব মনোনীত হন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের