মহিলা হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ২১:০৯আপডেট : ০২ মার্চ ২০২৩, ২১:১০

সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে শর্মী রানী নাথ (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।

শর্মী দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের শতেনদ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। টিলাগড় এলাকার ওই নারী হোস্টেলের দ্বিতীয় তলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন।

সিলেট শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালের দিকে হোস্টেল থেকে খবর দেয়া হয়, শর্মীর দেহ নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি