ঘরের বেড়া ভাঙা নিয়ে বিরোধে রাজমিস্ত্রি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৩:১২আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৩:১২

সুনামগঞ্জের তাহিরপুরে ঘরের বেড়া ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।  

নিহতের নাম আব্দুল হাই (৫৩)। বাদাঘাট ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুল হাই রাজমিস্ত্রি ছিলেন।

এলাকাবাসী জানান, ঘাগটিয়া আদর্শ গ্রামের আব্দুল হাই ও আব্দুল হেকিম প্রতিবেশী। কয়েকদিন আগে দুই জনের বাড়ির মধ্যে সরু সড়ক দিয়ে আব্দুল হাই ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হেকিমের বসতঘরের টিনের বেড়া ভেঙে যায়। পরে আব্দুল হাই ভাঙা বেড়া মেরামত করে দেওয়ার কথা বলেন। কিন্তু কথামতো বেড়া মেরামত করে না দেওয়ায় সোমবার দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ান। লাঠির আঘাতে গুরুতর আহত হন আব্দুল হাই। গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত বলে জানান। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি