পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৪:১৩আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:০১

সিলেট নগরীর সবুজবাগ এলাকায় একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

জানা গেছে, সবুজবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৭/বি নম্বর বাসায় ভবন নির্মাণের কাজ চলছে। সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে এ দুই নির্মাণশ্রমিক প্রাণ হারান।

ভবন নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা আব্দুস শুকুর জানান, ‘ভবনের ভীত নির্মাণের কাজ চলছে। ঢালাইয়ের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। বৃষ্টিতে গর্তের মধ্যে পানি জমে যায়। সকালে দুই শ্রমিক পানি নিষ্কাশনে মাঠ পাম্প ব্যবহার করার চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। 

মহানগর পুলিশের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

/আরআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি