বাস চাপায় নারী নিহত, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ০৪:৪২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৪:৪২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় লুৎফা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফা বেগম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে স্বামী আব্দুল গফুরের সাথে মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস লুৎফা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় উত্তেজিত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য তারা আবেদন করেছেন। 

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের