‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৮:২৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮:২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পরিবারের সজ্জুল হকের (৪৫) লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে ছিল। এই দম্পতির আরও তিন সন্তান জীবিত আছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। সজ্জুল মিয়া একজন হতদরিদ্র। তাই তার পক্ষে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। এ জন্য স্ত্রী ও ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারেন। লাশ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। হয়তো তাকেও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস