জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি

সিলেট প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ১৩:১৭আপডেট : ০৫ জুন ২০২৩, ১৩:২২

দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৪ জুন) জাপার দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জানা যায়, সম্প্রতি সিলেট সিটি নির্বাচনে জাপার দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাবুলের পক্ষে না থেকে ইয়াহইয়া চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চান। এ ঘটনায় প্রথমে তাকে শোকজ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইয়াহইয়াকে আগে শোকজ হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় পার্টির মহাসচিব মুজিবুল চুন্নুর সুপারিশে পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।

সিলেট সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, ‘ইয়াহইয়া চেয়েছিলেন দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিনি ফায়দা নেবেন। জাতীয় পার্টি করেন আর কার্যক্রম চালান আওয়ামী লীগের। বিষয়টি আমি দলের শীর্ষ নেতৃবৃন্দকে জানালে প্রথমে তাকে শোকজ করা হয়। শোকজের জবাব সন্তোষজনক না হওয়া তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী