সরকারি সড়ক দখল নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ২০:৫৫ আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:৫৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারের জনসাধারণের চলাচলের সড়ক দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে হাবিবুর রহমান (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুরে উপজেলার সাতপাড়া বাজারে মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার লোকজন সাতপাড়া বাজারের সরকারি সড়ক দখল করাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় টেটাবিদ্ধ হন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান। তাকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।  

সুনামগঞ্জ অতিরিক্ত পু‌লিশ সুপার আবু সাঈদ বলেন, একজন মারা গেছেন। দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন পুলিশ সদস্যরা আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

/আরআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক