বাড়িতে পানি ওঠায় যাচ্ছিলো উঁচু স্থানে, নৌকাডুবে ৩ ভাই-বোনের মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ১৭:২০আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৭:২০

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে হাওরের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতেরা হলো- গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়া ও আসমা খাতুনের দুই মেয়ে ফারজানা বেগম (১৩), মারজানা বেগম (৮) ও ছেলে রবিউল আউয়াল (৫)।

স্থানীয়রা জানায়, বাড়ির চারপাশে পানি ওঠে যাওয়ার কারণে ভাঙা নৌকা চড়ে উঁচু সড়কে আসছিল তিন ভাই-বোন। আসার সময় প্রচণ্ড রকম ঢেউ ও ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। এলাকাবাসী পরে হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

সুহেল মিয়া জানান, তিনি স্ত্রীকে নিয়ে আজ সকালে পাশের উপজেলায় জরুরি কাজে যান। সেখানে গিয়ে শুনতে পারেন তাদের তিন সন্তান পানিতে ডুবে মারা গেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মতিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শিশুরা বাড়ির চারপাশে পানি দেখে ভয় পেয়ে উঁচু স্থানে ভাঙা নৌকা চড়ে আসতে চেয়েছিল। নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় তিন জনই পানিতে ডুবে মারা যায়।  

/আরআর/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের