সকালে নিখোঁজ কিশোরী, সন্ধ্যায় সড়কের পাশে মিললো বস্তাবন্দি লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ০২:২২ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:১৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর গ্রামের সড়কের পাশ থেকে রাজনা আক্তার (১৩) নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দিরাই-মদনপুর সড়কের পাশের ঝোপ থেকে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রাজনা আক্তার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া মোড়লবাড়ি পাড়ার মুদি দোকানি ইসরাইল মিয়ার মেয়ে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার ভোরে রাজনা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের পেছনে বাথরুমে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় স্বজনরা বাথরুমে গিয়ে দেখেন নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বিকালে শান্তিগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করতে আসেন। সন্ধ্যায় শরীফপুর গ্রামের লোকজন সড়কের পাশে একটি বস্তা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি সদস্য হাবিব মিয়াকে জানান। হাবিব মিয়া শান্তিগঞ্জ থানা পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে ওসি খালেদ চৌধুরী বস্তাবন্দি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন। 

রাজনার চাচাতো ভাই সালমান বলেন, রাজনা ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের পেছনে বাথরুমে যান। সেখান থেকে নিখোঁজ হন। সন্ধ্যায় ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে, তা আমরা জানি না।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুটি হাত ওড়না দিয়ে বাঁধা ছিল। এটি হত্যাকাণ্ড। হত্যার পর লাশ বস্তাবন্দি করে রাস্তার পাশের ঝোপে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য রবিবার সকালে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে। 

/এমএস/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক