দুই বাংলাদেশিকে মারধর করে সীমান্তে রেখে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ১৯:৩২ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪:৩৯

ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে তিন দফা পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রেখে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২১ জুলাই) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জাহাঙ্গীর আলম (২৪) ও খুলনার রূপসার নতুন বাজার এলাকার হৃদয় শেখ (২৪) কাজের জন্য খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা আসার পথে টিকিট না থাকার কারণে কাঞ্চন কর্নার স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে তাদের গণপিটুনি দেওয়া হয়।

এরপর তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। সেখানে দুই রাত রেখে আরেক দফা পেটানোর পর রবিবার বিএসএফের হাতে তুলে দেয় পুলিশ। বিএসএফ ওই দিন তাদের ক্যাম্পে আটকে তৃতীয় দফা পিটুনির পর সোমবার ভোরে জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলারের নালাপুঞ্জি গেটের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়।

এরমধ্যে একজন ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজনকে জানালে তারা স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে  তারা উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে চিকিৎসকরা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস বিষয়টি নিশ্চিত করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসাধীন আছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, বিজিবি ও পুলিশের আইনি জটিলতা শেষে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও খুলনায়। তাদের শরীরে আঘাতের প্রচুর চিহ্ন রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক