গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ২১:৩১ আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২১:৩১

মৌলভীবাজার রাজনগর উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী শারমিন বেগমকে (২২) হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কামারচাক ইউনিয়নের পশ্চিম কালাইকোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকালে অভিযান চালিয়ে শারমিনের স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়। আটককৃত শাকিল মিয়া (৩০) একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাকিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

কামারচাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জিয়াউর রহমান বলেন, ‘প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিন বছর আগে শারমিনের সঙ্গে শাকিল মিয়ার বিয়ে হয়। তাদের দুই বছরের এক সন্তান রয়েছে। শাকিল মাদকাসক্ত হওয়ায় মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন। বিশেষ করে মাদকের টাকা চেয়ে না পেলে ভয়াবহ নির্যাতন করতেন। আজ মারধরের সময় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক