মায়ের বিরুদ্ধে মোবাইলে আসক্ত ছেলেকে হত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ১৪:৫৩ আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:৫৩

মৌলভীবাজারের রাজনগরে মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত থাকায় আমির হাসান জয় (১৩) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মা-কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার মো. আসলাম আলীর ছেলে আবির হাসান জয় বেশ কিছু দিন ধরে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। মা সোহেনা বেগম (৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও এসব থেকে বিরত রাখতে পারছিলেন না। আজ সকালেও ছেলেটি মোবাইল ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। এতে মা রেগে যান। দুই জনের বাগবিতণ্ডার একপর্যায়ে মা নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরেন। এতে সে মারা যায়।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, মোবাইলে আসক্ত হওয়ায় মা রাগ করে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছেলের মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক