সেতু ভেঙে ট্রাকসহ নদীতে পড়া চালক-হেলপারের লাশ উদ্ধার 

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২৩:৫৬আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২৩:৫৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বেইলি সেতু ভেঙে ট্রাকসহ নদীতে পড়া চালক-হেলপারের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের নলজুর নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। একই দিন বিকাল ৪টার দিকে বেইলি সেতু ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে নিখোঁজ হন চালক-হেলপার।

তারা হলেন ট্রাকচালক ফারুক আহমেদ ও হেলপার জাকির হোসেন। ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানালেন জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকুজ্জামান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত সিমেন্ট নিয়ে পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনার আগেও অনেকবার সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘদিনের পুরোনো। 

সেতুটি ভেঙে যাওয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যান চলাচল করবে বলে জানান সুনামগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ট্রাকটি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসছিল। অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। পরে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।

আরও পড়ুন: ট্রাকসহ সেতু ভেঙে পড়লো নদীতে, চালক ও হেলপার নিখোঁজ

 

/এএম/
সম্পর্কিত
কলাবাগানে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবান ঘুরতে যাওয়া পর্যটকের লাশ মিললো পাহাড়ের গভীর খাদে
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন