শ্রীমঙ্গলে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ০৩:৫৬আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৫৬

মৌলভীবাজারের পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার শহরতলি ডলুবাড়ি এলাকায় মো. শরীফুল ইসলাম (৪০) নামের এক পর্যটক খুন হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান রাত সাড়ে ৮টার দিকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, ২৫ আগস্ট সকাল পৌনে ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো. নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ৩ পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশের ৫ নম্বর রুমে থাকার জন্য ওঠেন।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে ওই রুম তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হলে ডাকাডাকির এক পর্যায়ে কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের প্রাথমিক ধারণা, নুরুল আমিন রাব্বি তার সংগীয় অজ্ঞাতনামা দুজনসহ ২৬ আগস্ট রাত আনুমানিক রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টার মধ্যে কোনও এক সময় ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে কাঠের বড় ঠুকরা দিয়ে মাথায় একাধিক আঘাত করে খুন করে।

/এনএআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী