ঘরে ঘুমানো মা-বাবার পাশ থেকে নবজাতক চুরি

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৯

হবিগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ২১ দিন বয়সের নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের সন্ধান চেয়ে থানায় অভিযোগ করেছে পরিবার।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় ছাপড়া ঘরে বসবাস করেন বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতি। এই দম্পতি ছেলে রবিউল মিয়া (৩) ও মেয়ে ফাতেমাকে (২১ দিন) নিয়ে শনিবার (২ সেপ্টেম্বর) রাতে ঘরে একই খাটে ঘুমিয়েছিলেন।

পরদিন রবিবার ভোরে মা লিজা বেগমের ঘুম ভাঙে। এ সময় তিনি খাটে নবজাতক ফাতেমাকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করেন। এ সময় লিজা ঘরের জানালা খোলা দেখতে পান।

পরে নবজাতক কন্যা সন্তানকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় বাবুল মিয়া রবিবার রাতে থানায় অভিযোগ করেন। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে বাবুল-লিজা দম্পতি পাগলপ্রায়।

হবিগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গতকাল রাতে অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। নবজাতককে খুঁজে বের করতে আমরা কাজ করছি। 

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী