রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

সিলেট প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৯ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৯

সিলেটের ওসমানীনগর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তাজপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। 

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া প্রাইভেটকারটি রাত ৯টার দিকে তাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন সালমা ও কাইয়ুম। দ্রুতগামী প্রাইভেটকারটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠায়। প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা