বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪

সিলেট জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক থাকলেও বাস আটক করে থানায় নিয়ে যায় জকিগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাঁও গ্রামের হুসাইন আহমদের ছেলে ছেলে মেহদি আহমদ (২০) এবং একই এলাকার শাহিদ আহমদের ছেলে মাহাদি হাসান রাহাত (১৯)। নিহতরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপকান্ত নাথ। তিনি বলেন, ‘শুক্রবার বিকালে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা (মৌলভীবাজার-জ -১১-০০০১) বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাস পুলিশে হেফাজতে আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী