হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ০৯:০৮আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:০৮

হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া ও ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা রয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্যরা একাধিকবার চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করতে পারেননি।

শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই জন গুরুতর আহত হন। তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ১০ জনের মধ্যে গুরুতর তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাহুবল থানার ওসি মশিউর রহমান বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী