জিনিসপত্রের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষ কষ্টে আছেন: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩, ১৮:০৩ আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮:০৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘বিএনপি প্রাচীনকালের গণকের মতো কথা বলে। চলমান আন্দোলনের মাধ্যমে কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির নেতারা জ্যোতিষের মতো ফাও ভবিষ্যদ্বাণী দেয়। তা কখনও পূরণ হবে না। এসব কথা অবাস্তব ও পরাবাস্তব। তারা আবহওয়াবিদের মতো কথা বলে।’

শনিবার (৭ অক্টোবর) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, এটা সরকারপ্রধানও বিশ্বাস করেন আমিও করি। এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। দেশের নিম্ন আয়ের মানুষ কষ্টে আছেন। তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য কাজ করছে সরকার। মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে কিন্তু বাড়েনি। এটা আরও কমাতে হবে। এটি সমস্যা, সংকট নয়।

রিজার্ভ নিয়ে তিনি বলেন, ‘দেশে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার মজুত আছে। ডলারের দাম কমে বাড়ে। একসময় স্থিতিশীল হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
তথ্য-উপাত্তে গড়মিল হলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক