‘মতবিরোধ সব দেশে থাকলেও বিএনপির মতো আচরণ কেউ করে না’ 

সিলেট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ২৩:৩৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২৩:৩৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যারা হরতাল-অবরোধ করছে, দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের চোখে পড়ে না। যারা কথা বলতে চায়, তাদের সঙ্গে আলোচনা চলে, পাথরের সঙ্গে আলোচনা হয় না। মতবিরোধ পৃথিবীর সব দেশে থাকলেও বিএনপির মতো আচরণ কেউ করে না।’ 

বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে বিএনপির সঙ্গে সরকারের সংলাপের কোনও সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এর আগে নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দেওয়া সংবর্ধনার জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি আপনাদের মানুষ, এটি আমার শহর। অবশ্যই আমি সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে আগের মতো ভবিষ্যতেও আরও বেশি করে কাজ করবো।’

তিনি বলেন, ‘সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে আমি এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ সহযোগিতা করেছি। তার ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে। সিলেটে একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শুরু হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হবে। মৌলভীবাজারেও বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সুষম উন্নয়ন চান। এজন্য এসব প্রতিষ্ঠা করা হবে।’

জাতির সামনে এখন পরীক্ষার সময়, আমাদের সঠিক পথ বেছে নিতে হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বের মতো আত্মমর্যাদা রক্ষা করে আমরা চলতে পারবো কিনা, এখন তারই পরীক্ষা চলছে। ক্ষমতার লোভে কিছু মানুষ ব্যক্তিগত প্রতিহিংসায় যেসব অপতৎপরতা চালাচ্ছে, তা কতটা উচিত কিংবা অনুচিত আপনাদেরও নির্ধারণ করতে হবে। শেখ হাসিনার সরকারের আগে উন্নয়ন পরিকল্পনায় দেশের ৮০ হাজার গ্রাম ছিল না। তিনিই প্রথম তা বাস্তবায়ন করেছেন। তার অন্যতম প্রকল্প গ্রাম হবে শহর। এই অঞ্চলে প্রথম শেখ হাসিনা গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তিনি গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দিচ্ছেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এছাড়া বক্তব্য রাখেন সিলেটের আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভিসি ড. আবু নাসের জাফর উল্লাহ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা বারের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিন।

/এএম/
সম্পর্কিত
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে