ছাত্রলীগকর্মী আরিফ হত্যায় কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ০১:৫৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:১২

ছাত্রলীগকর্মী আরিফ আহমদ (১৯) হত্যার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও চার-পাঁচ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে আরিফ আহমদের মা আখি বেগম বাদী হয়ে সিলেটের বিমানবন্দর থানায় এ হত্যা মামলা করেন। মামলায় হত্যাকাণ্ডের পর গত সোমবার রাতে আটক হওয়া দুই জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তারা হলেন আনহাছ আহমদ ওরফে রনি (২৩) ও মামুন মজুমদার (৩২)। তারা ছাত্রলীগের রাজনীতিতে হিরণ মাহমুদের পক্ষের হয়ে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। নিহত আরিফ পদে না থাকলেও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে রাজনীতি করতেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ। তিনি বলেন, নিহত আরিফ আহমদের মা হত্যার ঘটনায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে।

আরিফের মা আখি বেগম বলেন, ছেলেকে হত্যার ঘটনায় কাউন্সিলর হিরণ মাহমুদকে প্রধান আসামি করেছি। তার সহযোগিতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের বালুচর টিভিগেট এলাকা দিয়ে যাওয়ার পথে আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। তাকে উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয়।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী