হবিগঞ্জে বাদ পড়লেন হেভিওয়েট ২ সংসদ সদস্য

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ২৩:৩১আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২৩:৩১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হবিগঞ্জের চারটি আসনের মধ্যে দুইটি আসনে বাদ পড়েছেন বর্তমান দুই হেভিওয়েট সংসদ সদস্য।

হবিগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপির স্থানে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।

হবিগঞ্জ-২ আসনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের স্থলে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

মনোনয়ন পেয়ে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছি। তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে পরবর্তীতে জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে বার জেলা পরিষদের চেয়ারম্যান করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

এদিকে, মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে নৌকার মনোনয়ন পাওয়া নেতাদের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকা মার্কাসহ তাদের নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন আপলোড করছেন। অনেক স্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকদের মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান