সিলেটের দুই আসনে নতুন মুখ, বললেন নেত্রীর আস্থার প্রতিদান দেবো

সিলেট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ০১:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসনে এবার নতুন মুখের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। শফিকুর রহমান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট ২ আসনের সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ মহানগর আওয়ামী লীগের সভাপতি।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, দলের ক্রান্তিলগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমাকে আমার নেত্রী এবার পুরস্কার দিয়েছেন। আমি বিজয়ী হয়ে নেত্রীর আস্থার প্রতিদান দেবো।

শফিকুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমাকে অনেক কিছু দিয়েছেন। সিলেট-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। এবারও নেত্রী আমার ওপর আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন। এই আসন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে উপহার দেবে। যে আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন নেত্রী, তার প্রতিদান দেবো।

সিলেটের বাকি চারটি আসনে নৌকার মনোনীত প্রার্থীরা হলেন সিলেট-১-এ ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ। 

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি