ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ রয়েছে ৫০ লাখ টাকা।

স্বাক্ষরিত হলফনামায় দেখা যায় সুমন চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের সৈয়দ এরশাদ আলী ও আম্বিয়া বেগম চৌধুরীর ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে স্নাতকোত্তর। সুমনের আয়ের একমাত্র উৎস আইন পেশা। এ পেশা থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে ১৮ লাখ ৪১ হাজার টাকার সম্পদের মালিক সুমন। এর মধ্যে নগদ টাকা রয়েছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও অন্যান্য অলংকার রয়েছে ৫ লাখ টাকার আর ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে ১ লাখ ৬০ হাজার ও আসবাবপত্র রয়েছে ২০ হাজার টাকার। তবে তার অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৫০ লাখ টাকা ঋণ। পূবালী ব্যাংক লিমিটেড ৪০ লাখ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে তিনি ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনে অংশ নিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চাইলেন ছাত্রদলনেত্রী, ইসিতে আপিল
সূবর্না সিকদারের বছরে আয় ৮ লাখের বেশি, আছে ৩৫ ভরি স্বর্ণ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের