হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:০১

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, চুনারুঘাটের দুর্গাপুরের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া ও একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী ব্যাটারিচালিত অটোরিকশাটি চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই তানিম মিয়া ও তামান্না আক্তার মৃত্যুবরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফিয়া বেগম।

চুনারুঘাট ও মাধবপুর থানা সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি